আলমগীর মানিক | ০২:১০ পিএম, ২০২৬-০৪-২৯
রাঙ্গামাটি সদর থানার আওতাধীন এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে।
এ সময় রাঙ্গামাটি পৌরসভার দোয়েল চত্বর এলাকা থেকে জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি এসব অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited